শিরোনাম
◈ আবারও টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ইরান শুধু আঞ্চলিক শীর্ষ শক্তি নয়, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী: প্রতিরক্ষা মন্ত্রণালয় ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া ◈ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ◈ ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া সহজ করল চীন ◈ কোচ নি‌য়োগ নি‌য়ে জ‌টিলতা, পদত্যাগ করলেন পাও‌লো মালদিনি ও লিওনার্দো ◈ ঢাকার আদালতপাড়ায় চাঞ্চল্যকর জাল-জালিয়াতি, টাকায় মেলে বিচারকের স্বাক্ষর ◈ বরগুনা-২ আসনের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই ◈ ভারতীয় ক্রিকেট দল সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আস‌ছে! ◈ আধুনিক বিমান অবকাঠামোয় জোর, আকাশপথে বৈশ্বিক সংযোগ বাড়াতে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবের পথে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গারা ফাঁকি দিচ্ছে কাঁটাতারের বেড়া: নিয়ন্ত্রণ জরুরী

কায়সার হামিদ মানিক: [২] রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে সেনাবাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে।

[৩] কিন্তু কাঁটাতারের কাজ শেষ হওয়ার আগেই রোহিঙ্গারা সেই কাঁটাতারের ফাঁক দিয়ে চলাফেরা শুরু করেছে। ঝুঁকি নিয়ে কাঁটাতার পার হয়ে তারা বাজারে যাওয়া আসা করছে। কোনো আইন যেন তারা মানছেই না।

[৪] এদিকে, রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ ফারুক আহমদ সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করায় নিরাপত্তা জোরদার হবে।

[৫] ক্যাম্পে কিছু খারাপ লোক ঢুকে অপরাধমূলক কর্মকান্ড করছে। কাঁটাতারের বেড়া এমনভাবে করতে হবে যেন কোন উপায়ে বের হওয়া না যায়। আর বেড়া হয়ে গেলে আগের মতো লোকজন চলাচল করতে পারবে না। এই উদ্যোগ আরও আগে নেয়া প্রয়োজন ছিল।

[৬] নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, কিছু অসৎ মানুষ রয়েছে, তারা এই কাঁটাতারের বেড়া হওয়ায় নাখোশ। কেননা তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। এই বেড়া বসলে হয়তো আগের মতো তারা কাজ করতে পারবে না। তবে বেশিরভাগ রোহিঙ্গা এই কাঁটাতারের বেড়া নির্মাণে খুশি হয়েছেন।

[৭] উখিয়ার স্থানীয় বাসিন্দা আবুল বশর বলেন, রোহিঙ্গা ক্যাম্পে খুন, অপহরণ, মাদক ও মানবপাচারের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছিল। এখন ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বাংলাদেশ সেনাবাহিনী শুরু করেছে। এটা স্থানীয়দের মতো রোহিঙ্গাদের জন্য ভালো হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়