শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় আনা হলো ইউএনওর বাবা মুক্তিযুদ্ধা ওমর আলীকে, ভাল আছেন ওয়াহিদা খানম

শাহীন খন্দকার : [২] ওমর আলীর স্ত্রী জানান, রোববার সকাল আটটার কিছু পরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ওমর আলীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পৌঁছায়। তার অবস্থার উন্নতি না হওয়ায় ও মাথার রগে সমস্যার কারণে রংপুর মেডিকেল থেকে এই হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন সেখানকার ডাক্তাররা।

[৩] ঢাকায় আনার পর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিকভাবে দেখে নয় তলায় কেবিন ব্লকে ভর্তি করা হয় ওমর আলীকে।

[৪] এরআগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার রাত ১১টার দিকে রংপুর সিটি কর্পোরেশনের একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সাথে আসেন তার স্ত্রী।

[৫] বর্তমানে ওয়াহিদা খানম এই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন, তার মা বলেন, ওয়াহিদা খানমের সাথে ফোনে কথা হয়েছে, সে ভালো আছে।

[৬] এদিকে আগে থেকেই ওমর আলীর ডায়াবেটিস ছিল। ঘটনার রাতে তিনি ঘাড়ে আঘাত পান। এতে স্পাইনাল কর্ড ইনজুরি হয়।
[৭] সাধারণত এ ধরনের জটিলতায় হাত-পা অবশ হয়ে থাকে। এক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও নাভির নিচ থেকে পুরো নিচের অংশ অবশ হয়ে পড়েছে।

[৮] গত ২ সেপ্টেম্বর গভীর রাতে, দুর্বৃত্তদের হামলার শিকার হন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখ। এরপর ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হলেও, তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়