শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গারা ফেরত না গেলে উগ্রবাদের ঝুঁকি রয়েছে: আসিয়ান সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক : [২] শনিবার আসিয়ান রিজিওনাল ফোরামের ২৭তম সম্মেলনে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে তিনটি চুক্তি সই হয়েছে।

[৩] মিয়ানমার রোহিঙ্গাদের জন্য অনক‚ল পরিবেশ তৈরি না করে রাখাইনে উল্টো ভীতিকর পরিবেশ তৈরি করছে।

[৪] সেখানে অনুক‚ল পরিবেশ তৈরি না হওয়ায় দুর্ভাগ্যক্রমে একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে যায়নি। তারা মিয়ানমার সরকারকে বিশ্বাস করেন না।

[৫] খুব কম সংখ্যক রোহিঙ্গা কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন উল্লেখ করে ড. মোমেন বলেন, টিকা পাওয়া গেলে কোনো ধরনের বৈষম্য ছাড়াই তা বিতরণ করা হবে।

[৬] রোহিঙ্গারার স্বদেশে ফিরে গেলে তারা মিয়ানমারের উন্নয়নে অবদান রাখতে পারবে।

[৭] আস্থা ঘাটতি ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে আমরা মিয়ানমারকে তাদের বন্ধুত্বপূর্ণ দেশ আসিয়ান, চীন, রাশিয়া, ভারত বা তাদের পছন্দের অন্যান্য বন্ধু দেশ থেকে বেসামরিক পর্যবেক্ষক নেওয়ার পরামর্শ দিয়েছিলাম।

[৮] বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী চেতনায় গঠনমূলক ক‚টনীতির মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী।

[৯] ভিয়েতনামের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের চেয়ারম্যান ফাম বিন মিনহ এ সম্মেলনের সভাপতিত্ব করেন। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়