শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পাঠদানে চালু হচ্ছে শিক্ষা টিভি

শরীফ শাওন: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, শিক্ষা টিভি কার্যক্রম চালু প্রসঙ্গে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সিচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবও উপস্থিত ছিলেন।

[৩] তিনি বলেন, কার্যক্রমের অগ্রগতির জন্য বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা অধিদপ্তরের ডিজিরা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। সকলের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিবে সরকার।

[৪] সংশ্লিষ্টরা বলেন, রেডিও বা টেলিভিশনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু থাকলেও নানা অনুষ্ঠানের কারনে এবং সকল স্থানে এই দুই গণমাধ্যম না পাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান বিঘ্নিত হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী পাঠদান কার্যক্রমের বাইরে থাকছে। বিষয়টির স্থায়ী সমাধানের জন্যই এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

[৫] কোভিড মহামারিতে শিক্ষা কার্যক্রম চালু রাখতে এর আগে সংসদ টিভিতে ক্লাস ও রেডিওতে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষা টিভি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়