শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রমেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ইউএনও ওয়াহিদার

শাহীন খন্দকার : [২] শনিবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ইউএনও ওয়াহিদার মাথার সেলাই কাটার সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ড। এরপর সেলাই কাটা হয়।

[৩] ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. জাহেদ হোসেন বলেন, ওয়াহিদা খানম অনেকটাই শঙ্কামুক্ত। ওয়াহিদার শরীরের অবশ হওয়া ডান অংশের উন্নতি হয়েছে। ডান হাতের কনুই নাড়ছেন, সলিড খাবার খাচ্ছেন।

[৪] তিনি বলেন, কেবিনে নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরও দু-একদিন অবজারভেশনে রাখা হবে।

[৫] ডা. জাহেদ বলেন, ওয়াহিদাকে কেবিনে স্থানান্তর করলে অনেক বেশি ভিজিটর এখানে ভিড় করবেন। সেক্ষেত্রে তার ইনফেকশনের শঙ্কা বাড়বে। সেজন্য আমরা তার শারীরিক অবস্থা বুঝে আরও দু-একদিন পরে সিদ্ধান্ত নেবো।

[৬] এরআগে, ২ সেপ্টেম্বর ইউএনও ওয়াহিদা খানমকে গুরুতর জখম করা হয়। এতে তার মুক্তিযোদ্ধা বাবাও আহত হন। পরের দিন হেলিকপ্টারে করে তাকে ঢাকায় এনে ওই হসপিটালে ভর্তি করা হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়