শিরোনাম
◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরনের চুক্তি করলো বাহরাইন

আসিফুজ্জামান পৃথিল: [২] কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে বাহরাইন ও ইজরায়েল। এই খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে। এই চুক্তি একবারে সংযুক্ত আরব আমিরাত সম্পাদিত চুক্তির অনুরুপ বলেও ট্রাম্প জানান। সিএনএন, আল জাজিরা

[৩] যুক্তরাষ্ট্র, বাহরাইন ও ইজরায়েলের যৌথ বিবৃতিতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে কথা বলার পর এই চুক্তির সিদ্ধান্ত নেয়া হয়।

[৪] এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আজ আরেক ঐতিহাসিক শেকল ভাঙার দিন। আমাদের দুই মহান বন্ধু ইজরায়েল ও বাহরাইন একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। ৩০ দিনের মধ্যে ২য় আরব দেশ হিসেবে বাহরাইন ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হলো।’

[৫] ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছে ১৫ সেপ্টেম্বরের ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হোয়াউট হাউজে বাহরাইনও উপস্থিত থাকবে। তিনি বলেন, ‘এটা এতো দ্রুত হয়ে যাবে তা ভাবাই যায় না। ’

[৬] নিজের হিব্রু বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমিরাতের পর বাহরাইনের সঙ্গে শান্তি চুক্তিতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এটি তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠতম ঘটনা।

[৭] এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা। এক বিবৃতিতে হামাস বলেছে, চুক্তির ঘোষণার মধ্য দিয়ে আবারও ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলনের পিঠে ছুরি মারা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়