শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাছের দাম কমলেও নাগালের বাইরে রয়ে গেছে সবজি

লাইজুল ইসলাম: [২] শুক্রবার সকালে পলাশি, নিউমার্কেট, মগবাজার ও কারওয়ান বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজারে কাঁঁচা পণ্যের দাম কমলেও খুচরা বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। [৩] কারওয়ান বাজারের পাইকারি পণ্যের দামের চাইতে ১০-২০ অনেক ক্ষেত্রে ৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। মগবাজার, পলাশি, নিউ মার্কেটে কাঁচা মরিচ ২২০, করোলা ১০০, গাজর ৯০, টমেটো ১২০, পটল ৬০, বরবটি ৬০-৭০, বেগুন ৮০, কাকরোল ৭০, লতি ৬০, মূলা ৬০, উস্তা ৬০, পেপে ৫০, ঢেড়শ ৬০, মরিচ ১২০ টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে।

[৪] সাইজ ভেদে লাউজ বিক্রি হচ্ছে ৬০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা করে। [৫] কারওয়ান বাজারের পাইকারি বাজারে দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯০০-১০০০ টাকায়। এক কেজি ইলিশ ৮০০-৮৫০ বিক্রি হয়েছে।

[৬] ছোট সাইজের দেশি কোই বিক্রি হয়েছে ২০০ টাকা করে। শিং মাছ প্রতিকেজি বিক্রি হয়েছে ২০০-২২০ টাকায়।

[৭] কারওয়ান বাজারে পেঁয়াজ ৫৬-৬০টাকা কেজিতে বিক্রি হয়েছে। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫২ টাকা। চায়না ও কেরালা আদা বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হচ্ছিলো ২০০ টাকা করে।

[৮] এদিকে চালের দাম গত দুই সপ্তাহ ধরে বেশি। মিনিকেট পুরান ৫৫/৫৬ আর নতুন ৫২/৫৪ টাকা করে বিক্রি হচ্ছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়