শিরোনাম
◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবজাতির অস্তিত্ব রক্ষা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শান্তির সংস্কৃতি অনুসরণের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক: [২] জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলাদেশের ফ্লাগশিপ রেজুলেশন ‘শান্তির সংস্কৃতি’র ওপর সাধারণ পরিষদের বার্ষিক উচ্চ পর্যায়ের ফোরাম থেকে এ আহবান জানানো হয়।

[৩] শুক্রবার জাতিসংঘের স্থায়ী মিশন বলেছে, ভার্চ্যুয়াল অধিবেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, সদস্য দেশসমূহের উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রদূত ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

[৪] জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, এ মহামারির সময়েও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘের অনেক উদ্যোগে ছিল শান্তির সংস্কৃতির অনুসরণ।

[৫] মহামারি যাতে প্রজন্মের সংকটে পরিণত না হয় সে বিষয়ে বৈশি^ক সতর্ক প্রয়োজন।

[৬] কোভিড-১৯ এর কারণে শিক্ষাখাতেই ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে।

[৭] রাষ্ট্রদূত মহামারি চলাকালীন বাংলাদেশের দূরশিক্ষণ বিভিন্ন দিক তুলে ধরেন।

[৮] মহামারি কাটিয়ে তুলতে বৈশ্বিক একাত্মতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টায় ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটিকে সন্নিবেশন করার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ