শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদিবাসীদের তীরে বিদ্ধ হয়ে মারা গেলেন ব্রাজিলের শীর্ষ এক বিশেষজ্ঞ

জেরিন আহমেদ: [২] বিবিসি বলছে, অ্যামাজনের আদিবাসীদের নিয়ে গবেষণা করে খ্যাতি পাওয়া এই বিশেষজ্ঞ মারা গেলেন আদিবাসীদেরই তীরে।

[৩] রাইলি ফ্রান্সিসকাতো (৫৬) নামের এই বিশেষজ্ঞ ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলের রনডোনিয়া রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বুধবার মারা গেছেন। দেশটির সরকারের আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাইয়ের কাজের অংশ হিসেবে অ্যামাজনের অরণ্যে উপজাতি একটি গোষ্ঠীর কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তিনি।

[৪] প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বুক থেকে তীরটি অপসারণ করতে সক্ষম হয়েছিলেন ফ্রান্সিসকাতো। তীরটি তার বুকের ওপরের অংশে বিদ্ধ হয়। তিনি কান্না করছিলেন, বুক থেকে তীরটি বের করে ফেলেছিলেন। তারপর প্রায় ৫০ মিটার দূরে গিয়ে ঢলে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

[৫] এছাড়া প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফ্রান্সিসকাতো এবং তার দল অ্যামাজনের একটি আদিবাসী গোষ্ঠীর কাছে পৌঁছানোর পর আক্রান্ত হন। সরকারি এই প্রতিনিধি দলের সঙ্গে পুলিশও ছিল। আদিবাসীরা চড়াও হলে তিনি পুলিশের একটি গাড়ির পেছনে আশ্রয় নেয়ার চেষ্টা করেন। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। আদিবাসীদের ছোড়া তীর ভেদ করে ফ্রান্সিসকাতোর বুক।

[৬] ওই অঞ্চলের আলোকচিত্রী গ্যাব্রিয়েল উচিডা ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, কৌতারিও রিভার বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর জীবনাচরণ পর্যবেক্ষণে ফ্রান্সিসকাতো সেখানে গিয়েছিলেন। গ্যাব্রিয়েল উচিডাও ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, এই গোষ্ঠীটি সেখানে শান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের সশস্ত্র পাঁচজনের একটি দল এসে হামলা চালায়।

[৭] আদিবাসীদের মানবাধিকারবিষয়ক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল বলেছে, গত কয়েকমাসে ওই অঞ্চলে অপরিচিত লোকজনের আনাগোনা বৃদ্ধি পাওয়ার পর ফ্রান্সিসকাতোকে ডাকা হয়েছিল। সূত্র: জি নিউজ, কলকাতা২৪

 

  • সর্বশেষ