শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাপলা মিডিয়ার ব্যানারে জড়িত হচ্ছেন খ্যাতিমান নির্মাতারা

ইমরুল শাহেদ : প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে। একইসঙ্গে অনেকগুলো ছবির নাম ঘোষণা করলেও অনেক তারকার সমাবেশ ঘটছে না প্রতিষ্ঠানটিতে। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান ব্যবসায়ের জন্য তারকা বৈচিত্র্যের কথা বিবেচনায় না রেখে নামি-দামি পরিচালকদের এর সঙ্গে সম্পৃক্ত করছেন।

এ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যেসব পরিচালকদের চুক্তিবদ্ধ করেছেন তাদের মধ্যে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াৎ, এফআই মানিক, মালেক আফসারী, শামীম আহমেদ রনিসহ আরো কয়েক জন। শাহীন সুমন আগে থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে আছেন। লক্ষ্য করার বিষয় হলো, গত কিছুকাল থেকে সেলিম খানের নানা ভূমিকার কারণে তার প্রতি চলচ্চিত্রশিল্পের একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। সেখানে তার হয়ে কথা বলার মতো কেউ ছিল না।

চলচ্চিত্রশিল্পের খ্যাতিমান ব্যক্তিদের শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত করে তিনি চলচ্চিত্রশিল্পে তার অবস্থান দৃঢ় করার চেষ্টা করছেন এবং কথা বলার মতো লোকও তৈরি করছেন। অপর দিকে যারা শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করতেন, তাদেরকে শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত করে শাকিব খানের পথ রুদ্ধ করার চেষ্টা করছেন। কিন্তু নিজের অবস্থান ও পথ যেভাবে তৈরি করেছেন সেখান থেকে শাকিব খানকে থামিয়ে দেওয়া সম্ভব নয়।

এছাড়া এসব নির্মাতা অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি পেলে যে, শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করবেন না তাতো নয়। এর মধ্যে সেলিম খানের মূল লক্ষ্য হলো ছেলে শান্তকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার। ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করলে শান্তও অভিনয়ে অভিজ্ঞ হয়ে উঠবেন এবং একজন সু-অভিনেতা হিসেবে খ্যাতি লাভ করবেন। সেলিম খান বলেছেন, ‘কি হবে শাকিব খানকে নিয়ে। তাকে নিলে একটা বড় অংকের টাকা লোকসান দিতে হয়। আর শান্তকে নিয়ে লোকসান দিতে হবে অনেক কম।’ প্রশ্ন হচ্ছে, ধারাবাহিকভাবে লোকসান দিয়ে কী একটি প্রযোজনা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা যায়?

  • সর্বশেষ