শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাশোগজি হত্যার রায় ‘বিচারের নামে প্রহসন’ বললেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

রাশিদুল ইসলাম : [২] সৌদি আরবের একটি উচ্চ আদালত সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ডের য়ে চূড়ান্ত রায়ে ঘোষণা করেছে তা ‘বিচারের নামে প্রহসন’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড। সোমবার আদালতের রায় ঘোষণার পর ক্যালামার্ড বলেন, যে প্রক্রিয়ায় এ বিচার অনুষ্ঠিত হয়েছে তা ন্যায়বিচার ও স্বচ্ছতার পরিপন্থি। মিডিল ইস্ট মনিটর

[৩] ২০১৮ সালের অক্টোবরে খাশোগজি নিহত হওয়ার পর এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন ক্যালামার্ড। তিনি আরো বলেন, দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং কি কারণে খাশোগজি পরিবার তার হত্যাকারীদের ক্ষমা করে দিল তা স্পষ্ট নয়।

[৪] জামাল খাশোগজির তুর্কি বাগদত্তা খাদিজা চেঙ্গিসও সৌদি আদালতের রায়কে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। খাদিজাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে আর প্রাণ নিয়ে ফিরতে পারেননি খাশোগজি।

[৫] সৌদি আরবের একটি উচ্চ আদালত সোমবার খাশোগজিকে হত্যা করার দায়ে পাঁচ ব্যক্তির ফাঁসির দণ্ড লঘু করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। গত বছর ওই পাঁচ ব্যক্তিকে একটি নিম্ন আদালত ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু খাশোগজির পরিবার হত্যাকারীদের ‘ক্ষমা’ করে দেয়ার পর আদালত তাদের দণ্ড কমিয়ে দেয়।

[৬] প্রায় দুই বছর আগে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাশোগজিকে নির্মমভাবে হত্যা করা হয়। সে সময় বিভিন্ন দলিল-প্রমাণ উপস্থাপন করে তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো জানায়, সৌদি যুবরাজ বিন সালমানের প্রত্যক্ষ নির্দেশে এ হত্যকাণ্ড ঘটেছে।

[৭] এছাড়া, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড এ সংক্রান্ত প্রতিবেদনে খাশোগজিকে হত্যার ঘটনাকে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন। তিনি এ ঘটনায় যুবরাজ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে অধিকতর তদন্তেরও দাবি জানিয়েছিলেন।

  • সর্বশেষ