শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬৫০ একর জমি নিলেন প্রভাস

ডেস্ক রিপোর্ট : গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ গ্রহণ করে ১৬৫০ একর জমি নিলেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে প্রভাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

প্রভাস জানান, কাজী পল্লীর বনবিভাগের কাছ থেকে ১৬৫০ একর রিজার্ভ জমি অভিযোজন (অ্যাডাপ্ট) করেছি। বনটি হায়দরাবাদের কাছে অবস্থিত। প্রকৃতিকে সবসময় ভালোবাসি। আমি বিশ্বাস করি, এটি এই শহরের জন্য অতিরিক্ত ফুসফুস হিসেবে কাজ করবে। সহযোগিতা করার জন্য রাজ্যসভার সদস্য সন্তোষ কুমারকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে তেলেঙ্গানা সরকার এবং বনবিভাগকেও ধন্যবাদ জানাই। কারণ তারা আমাকে এই সুযোগটি দিয়েছেন।

গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জের সূচনা করেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ জে সন্তোষ কুমার। চলতি বছরের জুনের দিকে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন প্রভাসের কাকা কৃষ্ণম রাজু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাসকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পরে কাকার দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করে তেলেঙ্গানার কেসেরা এলাকায়ও ১ হাজার একর জমি লিজ নেন প্রভাস।

প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। এটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ইউ ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়