শিরোনাম
◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বিএনপি

মনজুর অনিক: [২] দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, অন্যায়ভাবে মসজিদ নির্মাণ হলে এখানে সরকারের গাফিলতি রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, মসজিদে কিভাবে বিস্ফোরণ হলো? আমাদের কথা হলো, এ মসজিদ যদি অন্যায়ভাবে হয়ে থাকে, তবে সরকার ও প্রশাসনের লোকেরা কি ঘুমিয়ে ছিল? তারা কোন ব্যবস্থা নিলো না কেন? তারা ব্যবস্থা নিলে এ অবস্থা হতো না।

[৩] শাহজাহান বলেন, আমরা মানুষেগুলোকে সান্তনা দিতে এসেছি। চেয়ারপার্সন ও তারেক রহমানের সুদৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে হাজির হয়েছি। সামর্থ্য মোতাবেক পরবর্তীতে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত সবাইকে ৫০ লাখ করে টাকা দেওয়ার দাবি জানান তিনি।

[৪] সোমবার দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে আথির্ক সহায়তা প্রদান করে।

[৫] এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান ডা.জাহিদ, বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা এ্যাড. তৈমুর আলম খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শহীদুল ইসলাম বাবুল, বগুড়ার এমপি কাজী সিরাজ, চাপাইনবাবগঞ্জ এমপি হারুন-উর-রশিদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এ্যাড. আবুল কালাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদ। সম্পাদনা : রায়হান রাজীব, শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়