শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে স্টেমসেল থেরাপি নিয়ে ৩২ রোগীর ৩১জন সুস্থ: ডা. কনক কান্তি বড়ুয়া

শাহীন খন্দকার : [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে সোমবার ইন্টারন্যাশনাল স্পাইনাল কর্ড ইনজুরি দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।

[৩] তিনি বলেন, বর্তমান প্রশাসন চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করে যাচ্ছে। মেরুরজ্জুর সামান্য আঘাতে একজন মানুষের জীবন অচল হয়ে যায়। প্রতিবন্ধী হয়ে যায়, কর্মক্ষমতা হারিয়ে সমাজ ও পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। তেমনি সড়ক দুর্ঘটনা, অল্প পানিতে ঝাঁপ দেয়াসহ যেসব কারণে মানুষ স্পাইনাল কর্ড ইনজুরির শিকার হয়ে থাকে, সে বিষয়ে জনসচেতনতা আরো বৃদ্ধি করতে হবে।

[৪] স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রে প্রতিরোধই মুক্তির সর্বোত্তম পদ্ধতি। স্পাইনাল কর্ড ইনজুরির চিকিৎসায় স্টেমসেল থেরাপিসহ আধুনিক ও বিজ্ঞানসম্মত সকল ধরণের চিকিৎসা ও গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে বলে জানান ডা. কনক কান্তি বড়ুয়া।

[৫] সেমিনারে সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.এ টি এম মোশারেফ হোসেন। তিনি বলেন, ইতোমধ্যে স্টেমসেল থেরাপি প্রয়োগ করে অনেকেই সুস্থ হয়েছেন।

[৬] সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন কালে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুকৃতি দাস বলেন, । স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্ত হয়ে যেসকল রোগীরা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায় সেকল রোগীদের চিকিৎসা সেবায় স্টেমসেল থেরাপি একটি অত্যাধুনিক পদ্ধতি। এই চিকিৎসাসেবা ব্যয়বহুল নয় এবং সাধারণ ব্যবস্থাতেই এটা চালু করা সম্ভব। বাংলাদেশে সকল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ সম্ভাব্য সকল মেডিক্যাল শিক্ষা ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এটা চালু করা সম্ভব হলে অনেক দরিদ্র রোগীসহ কর্মক্ষম মানুষের সামাজিক ও স্বাস্থ্যগত শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়