শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের শান্তি বিঘ্নিত করতে রোহিঙ্গাদের হাতিয়ার করছে পাকিস্তান

কূটনৈতিক প্রতিবেদক: [২] জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীরা মাদক পাচারের পাশাপাশি জঙ্গি কার্যকলাপেও যুক্ত হয়েছে ।

[৩] আইএসআই’র হয়ে জেএমবি বা জামাত-উল-মুজাহিদিন রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণে মদদ দিচ্ছে। জেএমবির কারণেই বাংলাদেশেও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির তৎপরতা বাড়ছে।

[৪] ডয়েচে ভেলেকে উদ্ধৃত করে বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার এলাকায় শুধু মাদক চোরাকারবার বা অন্যান্য অপরাধের মধ্যে সীমাবদ্ধ নেই রোহিঙ্গারা। বিদেশি মদদে তারা এখন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গেও যুক্ত।

[৫] মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়া থেকে ১১৭ হাজার ডলার অনুদান পেয়েছিল জেএমবি। সেই অর্থেই ৪০ জন রোহিঙ্গাকে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছিলো তারা। যা পুরোটাই আইএসআইয়ের নজরদারিতে করা হয়।

[৬] সে সময় পুরো বিষয়টি নজরে আসতেই ভারতের তরফে বাংলাদেশকে সতর্কও করা হয়েছিল। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়