শিরোনাম
◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জেরিন আহমেদ: [২] রোববার (৬ই সেপ্টেম্বর) সকালে উপজেলার নন্দইল সীমান্ত এলাকার একটি সবজি ক্ষেত থেকে ফরিদুল ইসলাম (৪৮) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গরু ব্যবসায়ী ফরিদুল ইসলাম পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের মৃত আফাজ উদ্দিন ছেলে ।

[৩] পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ফরিদুল ইসলাম শনিবার জয়পুরহাট শহরের নতুনহাটে গরু বিক্রয়ের পর রাতে আর বাড়ি ফিরেন নি । সকালে স্থানীয় কৃষকরা তার মরদেহ নন্দইল সীমান্ত এলাকার একটি সবজি ক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

[৪] পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। কি কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ময়না তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান (ওসি) মনসুর রহমান।সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ