শিরোনাম
◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক পাচারের অভিযোগে কন্নর অভিনেত্রী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে গ্রেফতার করেছে দেশটির সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) একটি দল। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়িতে তল্লাশি করে তারা।

এসময় রাগিনীর ফোন-ল্যাপটপসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয়। পরে জেরার জন্য তাকে সিসিবি দপ্তরে নিয়ে যান তদন্তকারীরা। সেখানে প্রায় সাত ঘণ্টা জেরার পর গ্রেফতার দেখানো হয় তাকে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করেছিল সিসিবি। কিন্তু নিজে হাজির না হয়ে সিসিবি দপ্তরে আইনজীবীকে পাঠান তিনি। এরপরই তার বাড়িতে তল্লাশির জন্য আদালতে আবেদন জানায় সিসিবি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে শুক্রবার ভোরেই রাগিনীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা।
কিছুদিন আগে মাদক ব্যবসার অভিযোগে রবি নামে রাগিনীর এক বন্ধুকে গ্রেফতার করেছে সিসিবি। তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রবি। রাগিনীর নামও উঠে এসেছে তাতে।

গত ২১ আগস্ট কর্নাটকে বড় একটি মাদকপাচার চক্রের খোঁজ পায় ভারতের নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারও করেছে তারা। গ্রেফতার একজনের ডায়েরি থেকে মাদক ব্যবসায় যুক্ত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তত ১৫ জন সেলিব্রিটির নাম পাওয়া গেছে বলে জানা গেছে।

রাগিনী দ্বিবেদীর জন্ম বেঙ্গালুরুতে। ২০০৯-এ ‘বীর মাদাকারি’সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় তার।
রাগিনীর হিট সিনেমাগুলোর মধ্যে রয়েছে কেম্পে গৌড়া, রাগিনী আইপিএস, শিবা, বাঙ্গারি প্রভৃতি।

  • সর্বশেষ