শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈদেশিক মুদ্রা দেখিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়া চ‌ক্রের ২ সদস্য আটক

সুজন কৈরী : [২] রাজধানীর নীলক্ষেতের গিয়াস উদ্দিন আবাসিক এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ডলার ও রিয়াল দে‌খি‌য়ে জনসাধার‌ণের কাছ থে‌কে সর্বস্ব হা‌তি‌য়ে নেয়া চ‌ক্রের দুই সদস্য‌কে আটক ক‌রে‌ছে ডিএম‌পির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন ইউ‌নিট। আটকরা হ‌লেন- মো. আজাদুর রহমান মাফুজ (৪৮) ও মো. জাহাঙ্গীর আলম (৩৫)।

[৩] তা‌দের কাছ থে‌কে ৫০০ সৌদি রিয়াল ও একটি গামছার ভিতরে থাকা একটি সাবান ও কিছু কাগজ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

[৪] ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন ইউ‌নি‌টের এডিসি আশরাফউল্লাহ ব‌লেন, কয়েকজন ডলার ও রিয়াল প্রতারক চক্রের সদস্য, বৃহস্প‌তিবার রা‌তে নীল‌ক্ষেত এলাকায় বৈদেশিক মুদ্রা দেখিয়ে পথচারীদের সর্বস্ব হাতিয়ে নেয়ার জন্য অপেক্ষা করার ত‌থ্যে অ‌ভিযান‌টি চালা‌নো হয়। আট‌কদের দেহ তল্লাশি করে, প্যান্টের পকেট থে‌কে ৫০০ সৌদি রিয়াল ও একটি গামছার ভিতরে একটি সাবানকে পেচিয়ে কিছু কাগজ জব্দ করা হয়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবা‌দে আটকরা জা‌নি‌য়ে‌ছে, তারা ডলার, রিয়াল সহ অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের সদস্য। একটি গামছার ভিতরে সাবানের সাথে কিছু কাগজ লাগিয়ে তার উপরে জব্দ করা সৌদি রিয়াল রেখে মানুষকে বোকা বানিয়ে প্রতারনার মাধ্য‌মে টাকা হাতিয়ে নি‌চ্ছি‌লো। তাদের নামে ইতোপূর্বে ৩ টি প্রতারণার মামলা রয়েছে ব‌লে জানা গে‌ছে।

[৬] তাদের বিরু‌দ্ধে সং‌শ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হ‌য়ে‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়