শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধ্বংস করা হচ্ছে ২৬ হাজার ডলার দামের কুমিরের চামড়ার ব্যাগ !

সিরাজুল ইসলাম: [২] ফ্রান্সের সেন্ট লরেন্ট বুটিক থেকে অস্ট্রেলিয়ার এক নারী বিলাস বহুল ব্যাগটি আমদানি করেন। পার্থ সীমান্তে অস্ট্রেলিয়ার সীমান্তরক্ষী বাহিনী এটি জব্দ করে। বিবিসি

[৩] দেশটিতে কুমিরের চামড়ার পণ্য প্রবেশ বৈধ হলে বিপদাপন্ন বন্যপ্রাণীর ব্যবসার কনভেশন (সিআইটিইএস) কঠোরভাবে বিধিনিষেধ আরোপ করেছে। ওই নারী ফ্রান্স থেকে দেশে পন্য আনার অনুমতি ঠিকই নিয়েছেন; কিন্তু সিআইটিইএস’র অনুমতি নেননি।

[৪] কুমিরের চামড়ার ব্যাগ আমদানী অস্ট্রেলিয়ায় বৈধ; কিন্তু এ জন্য ৭০ অস্ট্রেলিয় ডলার পরিশোধ করতে হয়। দেশটির পরিবেশবাদীরা বলছেন, এ জন্য চড়া মূল্য দিতে হবে। তারা নীতি সংশোধনের দাবি জানিয়েছেন। কৃষি, পানি ও পরিবেশ বিভাগ বলছে, এরই মধ্যে ওই নারীর পকেট থেকে ২৬ হাজার ৩১৩ অস্ট্রেলিয় ডলার (১৯ হাজার মার্কিন ডলার) বের হয়ে গেছে। এ কারণে তারা আর কোনও পদক্ষেপ নেবে না।

[৫] অস্ট্রেলিয়ায় বন্যপ্রাণীর ব্যবসা অপরাধ এবং এ জন্য ১০ বছরের জেল এবং দুই লাখ ২২ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।

[৬] দেশটির পরিবেশমন্ত্রী সুশান লি বলেন, বিধিনিষেধ থাকায় আমরা অনলাইনে কী কিনছি, সে বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। কারণ এসব পন্য তৈরিতে প্রাণীর উপর নিষ্ঠুরতা চালানো হয়। দেশ থেকে কী বাইরে যাচ্ছে এবং কী আসছে, সে বিষয়ে আরও কঠোর নজরদারি করছে সরকার। আর এটা করা হচ্ছে বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা বন্ধের লক্ষে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়