শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সফর দিয়ে বিসিবির সঙ্গে স্পিন পরামর্শক ভেট্টরির চুক্তি শেষ

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন পরামর্শক হিসাবে ড্যানিয়েল ভেট্টরি কাজ শুরু করেছিলেন গত বছরের নভেম্বর থেকে। ২০১৯ সালের জুলাই মাসে নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়কের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করার কথা ছিল ভেট্টরির। সেই হিসেবে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হওয়ার কথা ছিল এই চুক্তির। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বকাপ পিছিয়ে গেছে।

[৪] এই সময়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। আর আসন্ন সফরেই শেষ হয়ে যাচ্ছে ভেট্টরির সঙ্গে বিসিবির চুক্তি। তবে বিসিবি চাইলে ভেটরির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে পারে। সেক্ষেত্রে ভেট্টরিকেও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য ইতিবাচক থাকতে হবে।

[৫] এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ভেট্টরির সঙ্গে যে আমাদের ১০০ দিনের চুক্তি ছিল, তা প্রায় শেষ হতে যাচ্ছে। তবে সে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবে।

[৬] করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিমান ধরার কথা রয়েছে টাইগারদের। এর আগে ২১ সেপ্টেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দলগত অনুশীলন শুরু করবেন তামিম-মুশফিকরা।

[৭] শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও আসন্ন সিরিজটির সূচি প্রকাশ করেনি। তবে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে সিরিজের প্রথম টেস্ট। প্রথম দুই টেস্টের ভেন্যু ক্যান্ডি আর শেষ টেস্টটি হওয়ার কথা রয়েছে কলম্বোতে।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ