শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৩তম বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীদ, সাধারণ সম্পাদক রাতুল

সালেহ্ বিপ্লব: [২] অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মাহফুজ আলম খান রাতুল।

[৩] বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ‘জয়বাংলা একাত্তর’ প্যানেলের পক্ষে সভাপতি পদে ডা. শাহীদ এবং সাধারণ সম্পাদক পদে ডা. রাতুল মনোনয়ন সংগ্রহ করেন। এই দুই পদে অন্য কোনো প্রার্থী ছিলো না।

[৪] আগামী ৭ সেপ্টেম্বর ২০১ সদস্য বিশিষ্ট কমিটির বাকী পদগুলোর জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সম্পাদকমণ্ডলীর সদস্য পদপ্রার্থী ডা. এস এম রাশেদুল হাসান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩ তম বিসিএস এর মাধ্যমে ৬ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগনের আস্থা শতভাগ বাড়াতে এই প্যানেলের প্রতিটি সদস্য সবাইকে নিয়ে কাজ করে যাবে।

  • সর্বশেষ