শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সলিনজেনে একটি অ্যাপার্টমেন্ট থেকে ৫ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২৭ বছরের এক নারীকে দুসেলডরফ স্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার সময় পুলিশ উদ্ধার করেছে।খবর বিল্ড ও বিবিসির।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সলিনজেন শহরের হানেলডেলে এলাকায় ওই ঘটনা ঘটে।খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা বাড়িটি ঘিরে রাখে।

পুলিশ ঘটনাস্থল থেকে ৫ শিশুর মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি ১১ বছর বয়সী ছেলে শিশুকে জীবিত উদ্ধার করে।

মৃত শিশুগুলোর বয়স এক থেকে ৮ বছরের মধ্যে। এদের মধ্যে ৩টি মেয়ে এবং দুটি ছেলে শিশু।শিশুদের দাদি পুলিশকে থবর দিলে বাড়িতে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়।

ধারণা করা হচ্ছে, নিজের ৫ সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন মা।ট্রেনে ঝাঁপ দেয়া ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে পুলিশ এ হত্যাণ্ডের কারণ জানাতে পারেনি।যুগান্তর

 

  • সর্বশেষ