শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তিতে হয়রানি বা দুর্নীতি হলেই ব্যবস্থা

শরীফ শাওন: [২] শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়, পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি বা অগ্রগামী না হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যৌক্তিক কারণ ছাড়া দেরি বা হয়রানি করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

[৩] বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রতিষ্ঠান প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপপরিচালক এবং পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ নির্দেশনা জারি করা হয়।

[৪] নির্দেশনায় বলা হয়, এমপিওভুক্তির আবেদন নিজ নিজ পর্যায় থেকে সর্বোচ্চ পাঁচ কর্মদিবসের মধ্যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অগ্রগামী করতে হবে। সম্ভব না হলে সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। অনৈতিকভাবে দীর্ঘসূত্রতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ম্যানেজিং কমিটির সভাপতি বা পরিচালনা কমিটির সভাপতির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পদ থেকে অব্যাহতি দেওয়াসহ পদ শূন্য ঘোষণা করা হবে।

[৫] আদেশে বলা হয়, কোনও কোনও উপজেলা, থানা, জেলা ও অঞ্চল থেকে এমপিও সংশ্লিষ্ট নয় এমন কাগজপত্র চাওয়ায় অথবা যৌক্তিক কারণ ছাড়াই শিক্ষক-কর্মচারীদের অনলাইনে এমপিও ফাইল অগ্রগামী/নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হচ্ছে, যা কাম্য নয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়