শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি, বাদ পরেছে ভারত ও পাকিস্তান

লাইজুল ইসলাম : [২] কুয়েত ভিত্তিক গণমাধ্যম ‘আল কাবাস’ এই তথ্য প্রকাশ করেছে। তবে কবে থেকে সৌদি আরবে যাওয়া যাবে এ বিষয়ে কিছু উল্লেখ করা হয় নি।

[৩] দেশগুলো হলো :- বাংলাদেশ, কুয়েত, আমিরাত, ওমান, বাহরাইন, মিশর, লেবানন, তিউনিসিয়া, মরোক্কো, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, তুরস্ক, গ্রীস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়া।

[৪] সৌদি আরবে ফিরতে হলে পূরন করতে হবে ৭টি শর্ত। সকল যাত্রীকে অবশ্যই স্বাস্থ্য শর্তাবলীর প্রতিশ্রুতিবদ্ধ ফর্মটি পূরণ করতে হবে, স্বাক্ষর করে তা এয়ারপোর্টের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পৌঁছে দিতে হবে।

[৫] পিসিআর দেয়ার ৪ দিন আগে এবং রিপোর্ট পাওয়ার ৩ দিন পর পর্যন্ত মোট ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

[৬] সমস্ত যাত্রীদের অবশ্যই নির্ধারিত দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল এবং নিবন্ধন করতে হবে।

[৭] অবশ্যই যাওয়ার ৮ ঘণ্টার মধ্যে টাটম্যান (Tatman) অ্যাপের মাধ্যমে অবস্থানরত বাড়িটি শনাক্ত করতে হবে। লগ ইন করতে হবে এবং প্রতিদিনের স্বাস্থ্য মূল্যায়নে অংশ নিতে হবে।

[৮] যাত্রীদের করোনা ভাইরাসের লক্ষণগুলির কোনও একটি উপস্থিত হলে অবিলম্বে ৯৩৭ নম্বরে কল করতে হবে বা জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।

[৯] হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যাত্রীদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়