শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘোড়াঘাট ইউএনও এর ওপর হামলা দুঃখজনক, মামলার প্রস্তুতি চলছে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আনিস তপন : [২] বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেন।

[৩] তিনি বলেন, স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আছেন এবং প্রকৃত ঘটনা জানার লক্ষ্যে তদন্ত করছেন। তাছাড়া ঘটনার রহস্য উন্মোচনে ঢাকা থেকেও পুলিশের একটি প্রশিক্ষিত উচ্চক্ষমতা সম্পন্ন চৌকশ দলকে ঘটনাস্থলে অধিকতর তদন্ত ও রহস্য উন্মোচনসহ প্রকৃত দুর্বৃত্তদের চিহ্নিত করতে সেখানে পাঠানো হয়েছে।

[৪] ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাত তিনটার দিকে ইউএনওর সরকারি বাসভবনের বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। দুই দুর্বৃত্ত মুখোশ পড়া অবস্থায় ইউএনওকে আক্রমন করে। এসময় তারা হাতুরি দিয়ে তার মাথার পেছনে উপর্যপুরি আঘাত করে। এসময় গুরুতর আঘাত পেয়েছেন ওয়াহিদা রহমান।

[৫] এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। তারা ডাকাতি করতে এসেছে কিনা বা ইউএনও'র সঙ্গে শত্রুতা বা পারিবারিক কোনো ঘটনার বিষয় এর পেছনে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জেলা প্রশাসকের বক্তব্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি জানিয়েছেন এটা শত্রুতবশত হয়েছে কিনা তা তিনি জানেন না। কারণ এমন বিষয়ে আহত ইউএনও আগে কখনো কিছু বলেননি।

[৬] বাসভবনের নিরাপত্তায় স্থাপিত সিসিটিভির ফুটেজ পর্যালোচনা চলছে জানিয়ে ফরহাত হোসেন বলেন, সরকার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। খুব দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তাকে হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করবে জানিয়ে, প্রতিমন্ত্রী বলেন, মামলার প্রস্তুতি (দুপুর- ২টা) চলছে।

  • সর্বশেষ