শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈমান ঠিক করেন, দলের নেতাদের উদ্দেশে বললেন গয়েশ্বর

জেরিন আহমেদ: [২] আন্দোলন চাই, সময় মতো আমি নাই’- এই মানসিকতা না বদলালে আন্দোলনে সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

[৩] তিনি বলেন, আন্দোলন চাই, সময় মতো আমি নিজে নাই, টেলিফোন বন্ধ। রাজপথে রক্ত দিমু, কর্মীরে বলুম সাবধানে থাইকো-হয় না, হয় না। ঈমান ঠিক করেন, যেদিন বলতে পারবেন মরতে হয় মরবো, গণতন্ত্র আনবো। সেদিনই গণতন্ত্র মুক্তি পাবে, সেদিনই খালেদা জিয়া মুক্তি পাবে, সেদিনই দেশ মুক্তি পাবে, সেদিনই জাতীয়তাবাদী শক্তি গোলামীর জিঞ্জির ছিঁড়ে নিজেদের মুক্ত করতে পারবে।

[৪] নব্বইয়ের স্বৈরাচার এরশাদ ও ১/১১‘র সেনা প্রধান মঈন উ আহমেদের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৮২ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে স্বৈরাচার ক্ষমতায় আসছে, গণতন্ত্র বিসর্জন বুটের তলায় চলে গেলো। আর শেখ হাসিনা বললেন, আই অ্যাম নট আনহ্যাপী। গণতন্ত্র চলে গেলে যিনি বলেন, আনহ্যাপী, গণতন্ত্রবিহীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার জন্য সুখের। নাউ সি ইজ হ্যাপী। কেবল উইথ আউট সাপোর্ট, উইথ আউট ভোট সে বার বার প্রধানমন্ত্রী আছে।

[৫] ১/১১ তে কি হলো? জেনারেল মঈন উ আহমেদ আসলো। কি কারণে আসলো? তাদের (আওয়ামী লীগ) যদি ক্ষমতায় থাকতো তারা নির্বাচনে জয়লাভ করতে পারতো। তাহলে তারা কি কারণে আন্দোলন করলো, লগি-বৈঠা.. অনেক ঘটনা করে মঈন উ আহমদকে আনলও। তিনি (শেখ হাসিনা) বিদেশ যাওয়ার সময়ে এয়ারপোর্টে বললেন, তাদের সকল অপকর্ম আমি বৈধতা দেবো। সেইদিনই চুক্তি ফাইনাল। সূত্র: সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়