শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যালিকাকে ধর্ষণ-হত্যার ঘটনায় দুলাভাইয়ের শাস্তি কমে যাবজ্জীবন

নূর মোহাম্মদ : [২] নড়াইলে শ্যালিকাকে ধর্ষণ-হত্যার ঘটনায় করা মামলায় ভগ্নিপতি আউয়াল ফকিরকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। আউয়ালের করা জেল আপিল আংশিক মঞ্জুর করে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

[৩] এরআগে, ১৯৯৯ সালের ৭ ডিসেম্বর রেহানা বেগম (১৫) তার বোনের বাড়িতে বিষপানের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতে রেহানা মারা গেলে অস্বাভাবিক মৃত্যুর অুিভযোগে মামলা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক। তবে ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে ধর্ষণ-হত্যার অভিযোগে ২০০০ সালে মামলা করে পুলিশ। ওই বছরের ৩০ মার্চ ভগ্নিপতি আউয়াল ফকিরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

[৪] ওই মামলায় ২০০১ সালের ২৯ মার্চ আউয়ালকে মৃত্যুদণ্ড দেন নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন আদালত। এরপর ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০০৩ সালের ৭ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এরপর আপিল বিভাগে আবেদন করেন আওয়াল। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়