শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৮২, সুস্থ ২৮৩৯

মহসীন কবির : [২] বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৪ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৩৫১ জন। এপর্যন্ত পুরুষ ৩৩৮৭ ও মহিলা ৯২৯ জন মারা গেছেন।

[৩] মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৩৯ জন। মোট সুস্থ্য হয়েছেন ২ লাখ ১১ হাজার ১৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৪৮ শতাংশ । গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০.১৩ শতাংশ।

[৪] মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন মহিলা । সবাই মারা যান হাসপাতালে। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ২৪ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।

[৫] গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়