শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের সুন্দর সূচনা

স্পোর্টস ডেস্ক : [২] রেকর্ড স্পর্শ করা ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে শুরুটা দারুণ হয়েছে সেরানা উইলিয়ামসের। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে রাউন্ডে সরাসরি সেটের জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

[৩] আর্থার অ্যাশ স্টেডিয়ামে নারী এককের প্রথম রাউন্ডে মাত্র দেড় ঘণ্টায় স্বদেশি ক্রিস্টিয়ে অ্যানকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দেন ৩৮ বছর বয়সী সেরেনা। টুর্নামেন্টে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে সাতবারের মতো ইউএস ওপেন জেতা হবে তার। আর ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে স্পর্শ করবেন অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে।

[৪] প্রথম রাউন্ডে সহজ জয় পাওয়ার পর প্রতিক্রিয়ায় সেরেনা বলেন, প্রত্যেকটি পয়েন্টে যেভাবে আমি লড়েছি তাতে আমি খুবই খুশি। আমি এখন একটি গ্র্যান্ড স্ল্যামের মাঝ পথে আছি। টুর্নামেন্টটি জয়ের কথা ভাবছি, রেকর্ডের কথা নয়। সেরেনা দ্বিতীয় রাউন্ডে গেলেও প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামস। চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুচোভার কাছে ৬-৩, ৭-৫ গেমে হেরে যান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়