শিরোনাম
◈ এএফসি কংগ্রেস নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ◈ ২৫ বছরের অপেক্ষার অবসান, ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়লেন হ্যারি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা ◈ অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ফ্রান্সে ধর্মের সমালোচনার স্বাধীনতা রয়েছে’, মহানবী (সা.) কে নিয়ে শার্লি এবদোর ছাপানো কার্টুন নিয়ে বললেন ম্যাক্রোঁ

লিহান লিমা: [২] মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত কার্টুন চলতি সপ্তাহ থেকে পুনরায় ছাপানোর ঘোষণা দিয়েছে ফ্রান্সের সপ্তাহিক ব্যাঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্যাঙ্গচিত্র পুনরায় ছাপানোর সিদ্ধান্ত নেয়ার জন্য পত্রিকাটির সমালোচনা করতে প্রত্যাখ্যান করেছেন। ফ্রান্স২৪/রয়টার্স

[৩] মঙ্গলবার লেবানন সফরে ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্সের নাগরিকদের একের প্রতি অপরের সম্মান জানানো উচিত এবং ঘৃণার সংস্কৃতি এড়ানো উচিত। কিন্তু আগামীকাল বিচার শুরুর পূর্বে আমি প্রেসিডেন্ট হিসেবে কোনো মত জানাতে পারি না।’ এই সময় গণতন্ত্র ও বাক-স্বাধীনতার কথা উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, ‘একজন প্রেসিডেন্ট কখনো সংবাদপত্রের বা সম্পাদকীয় সিদ্ধান্তের বিচার করতে পারেন না। কারণ আমাদের গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। ধর্মের সমালোচনা বা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ফ্রান্সে যে কেউ প্রেসিডেন্ট, গর্ভনর বা ধর্মের সমালোচনা করতে পারেন।’

[৪] মহানবী (সা.) কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করায় ২০১৫ সালের ৭ জানুয়ারি শার্লি এবদোর অফিসে হামলা করা হয়। হামলায় ব্যাঙ্গচিত্র শিল্পী ক্যাবুসহ ১২জন নিহত ও ১১জন আহত হন। হামলা চালানো সিরিয়া থেকে আসা দুই ভাই সৈয়দ ও শেরিফ কুয়েচি পুলিশের গুলিতে মারা গেলেও আরো ১৪জনকে জড়িত সন্দেকে গ্রেপ্তার করে মামলা চলছে। বুধবার থেকে এর শুনানি আরাম্ভ হবে। পত্রিকার সম্পাদক লরেন রিস বলছেন, হামলার ৫ বছরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চলতি সপ্তাহ থেকে ক্যাবুর আঁকা মহানবী (সা.) এর ব্যাঙ্গচিত্র ধারাবাহিকভাবে প্রকাশ করবেন তারা।

 

  • সর্বশেষ