শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিয়েতনাম থেকে দেশে ফেরা কর্মীদের কোয়ারেন্টিন শেষে কারাগারে

কূটনৈতিক প্রতিবেদক : [২] গত ১৮ আগস্ট দেশে ফেরার পর তারা দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। সে সময় দেশে ফেরা ১০৬ জনের মধ্যে ৮১ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত।

[৩] তাদের সঙ্গে কাতার ফেরত দুইজন প্রবাসী কর্মীও রয়েছেন। তাদের বিরুদ্ধেও বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনেছে পুলিশ।

[৪] চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

[৫] অথচ দেশে ফিরেই দায়ী রিক্রুটিং এজেন্সি, দালালদের বিচারের দাবি করে আসছিলেন ভিয়েতনাম গিয়ে প্রতারণার শিকার হয়ে ফেরা ১০৬ জন প্রবাসী কর্মী।

[৬] এখন ভিয়েতনামে যারা আছেন তারাও মানবেতর জীবন যাপন করছেন। ভিয়েতনামে মানব ও অর্থপাচারে জড়িত ২১ প্রতিষ্ঠান।

[৭] প্রতি মাসে ৫০০ ডলারের বেশি আয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। জন প্রতি ভিয়েতনাম যেতে তাদের খরচ হয়েছিল পাঁচ থেকে ছয় লাখ টাকা।

[৮] তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আসমাউল হুসনা গণমাধ্যমকে বলেন, কোয়ারেন্টিনে থাকা ওই ব্যক্তিরা ভিয়েতনামে কারাগারে ছিলেন। করোনা পরিস্থিতির কারণে দেশে পাঠানো হয়েছে। তাঁদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছিল ভিয়েতনাম থেকে।

[৯] এর আগে কুয়েত ফেরত ২৩৩ জনকেও দেশে ফেরার পর ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ