শিরোনাম
◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মানায় বাধ্য করতে মোবাইলকোর্ট পরিচালনার নির্দেশ দিল সরকার

আনিস তপন : [২] সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সিনিয়র সচিব ও সচিবদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

[৩] এতে আগামী ১ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯’র বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলী ক্ষেত্রে নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে চার দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

[৪] বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরা, পারস্পারিক দূরত্ব বজায় রাখা ও অন্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

[৫] কোভিড-১৯’র বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ