শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডা. সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় নির্বাচন কমিশনের মামলা

মহসীনি কবির : [২] মিথ্যা তথ্য দিয়ে দুইবার ভোটার হওয়া এবং দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ায় করোনা টেস্ট জালিয়াতিতে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার রাতে নির্বাচন কমিশনের গুলশান শাখার নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া বাড্ডা থানায় বাদী হয়ে এই মামলাটি করেন। ডিবিসি টিভি ও ঢাকা টাইমস

[৩] সোমবার সকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ঢাকা টাইমসকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

[৪] গত ২৬ আগস্ট দুদকের অনুসন্ধানে সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্রের সন্ধান পাওয়া যায়। পরে দুদকের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো নয়। নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের সার্ভারে সাবরিনার নাম, বয়স, পিতা ও স্বামীর নামের ভিন্নতা ও মোহাম্মপুরের আদাবর এবং বাড্ডা এলাকায় দুটি আইডি কার্ডের তথ্য পায়। পরে বাড্ডা থানার আইডি কার্ড বাতিল এবং দুটি আইডি কার্ডই ব্লক করে দেয়া হয়।

[৫] ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী দুটি এনআইডি রাখা দণ্ডনীয় অপরাধ। এর সর্বনিম্ন শাস্তি দুই বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়