শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুমড়েমুচড়ে গেল বাইসাইকেল, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মালবাহী হ্যান্ড ট্রাক্টর চাপায় মো. শাকিল আহমেদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির ব্যবহৃত বাইসাকেইলটি দুমড়েমুচড়ে গেছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সেন্টার বাজার দক্ষিণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে শাকিল একটি বাই-সাইকেল চালাচ্ছিল। সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি হ্যান্ড ট্রাক্টর তার সাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে সাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে শাকিল ঘটনাস্থলে নিহত হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়