শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসিকে শৈশবের ক্লাবে ফেরার আহ্বান জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

সিরাজুল ইসলাম: [২] রোজারিওর নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে ফেরার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি এ ক্লাবেই তাকে ক্যারিয়ার শেষ করার অনুরোধ জানান। এ ক্লাবে শৈশবের একটা অংশ কাটিয়েছেন মেসি।

[৩] প্রেসিডেন্ট বলেন, তুমি আমাদের সবার হৃদয়ে আছো। আমরা কখনো আমাদের দেশে তোমাকে খেলতে দেখিনি। তুমি তোমার শৈশবেরক্লাবে ক্যারিয়ার শেষ করলে আমরা অনেক খুশি হবো।

[৪] আলবার্তো ফার্নান্দেজের মতো আর্জেন্টিনার আরও অনেকে মেসিকে নিওয়েলসে ফেরার আহŸান জানিয়েছেন। এমনকি এজন্য মিছিলও বের করেছিলেন নিওয়েলস সমর্থকরা। তবে চাইলেই তো আর সম্ভব নয়। মেসির বর্তমান ফর্ম বলে দিচ্ছে ইউরোপীয় ফুটবলে আরও বছরখানেক বহাল তবিয়তে খেলে যেতে পারবেন তিনি। আর তাকে আকাশছোঁয়া বেতন দেয়ার সামর্থ্য ইউরোপীয় জায়ান্ট ক্লাবগুলোর পক্ষেই কেবল সম্ভব। ফলে নিজ দেশের প্রেসিডেন্টের আহ্বান মেসি যে উপেক্ষা করবেন তা বলার অপেক্ষা রাখে না।

[৫] ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের খবর সমর্থকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরইমধ্যে তাকে সিদ্ধান্ত পাল্টানোর জন্য ক্যাম্প ন্যুর বাইরে বিক্ষোভও করেছেন একদল সমর্থক। কিন্তু কিছুতেই মন নরম হচ্ছে না বার্সেলোনার অধিনায়কের। তাকে পেতে লড়াইয়ে নেমেছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, জুভেন্টাসের মতো জায়ান্টরা।

  • সর্বশেষ