শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২ সপ্তাহ চীনে কেউ স্থানীয়ভাবে করোনাভাইরাসে সংক্রমিত হননি

আসিফুজ্জামান পৃথিল: [২] এই সময়ের মধ্যে দেশটিতে যে কয়জন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন সকলেই বিদেশ থেকে এসে বিমানবন্দরেই ধরা পড়েছেন। ফলে তারা আর রোগটি ছড়াতে পারেননি। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] চীনে শনিবার নতুন করে নয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জানা গেছে, নতুন করে আক্রান্তদের সবাই বিদেশফেরত।

[৪] রোববার দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়, রেকর্ড টানা ১৪ দিন ধরে চীনে স্থানীয়ভাবে কেউ করোনায় আক্রান্ত হয়নি। নতুন করে আক্রান্ত হওয়া নয়জনের মধ্যে তিনজন সাংহাই শহরের, দুইজন চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের, দুই জন সিচুয়ান প্রদেশের, একজন তিয়ানজিন শহরের এবং আরেকজন গুয়াংজো প্রদেশের।

[৫] এছাড়াও শনিবার উপসর্গহীন আরও চারজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল হেলথ কমিশন।

[৬] চীনেই সূত্রপাত হয়েছিলো করোনাভাইরাস মহামারীর। এখান থেকেই রোগটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তবে চীন এখন অনেকটাই করোনাভাইরাসমুক্ত। এই রোগ মোকাবেলায় তাদের বিশ্বের অন্যতম সফল দেশ মনে করা হচ্ছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়