শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলগাজীতে ভিক্ষুকদের প্রণোদনা প্রদান, দুই ইউনিয়ন ভিক্ষুক মুক্ত ঘোষণা

মোর্শেদ : [২] ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ও জিএমহাট ইউনিয়নের তালিকাভুক্ত ভিক্ষুকদের পুনর্বাসনে প্রণোদনা প্রদান করা হয়েছে।

[৩] প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুকদের বিকল্প কর্মসূচীর আওতায় ফুলগাজী উপজেলার আমজাদহাট ও জিএমহাট ইউনিয়নের ১০ জন ভিক্ষুককে ভ্যান ও নগদ অর্থ প্রদান করা হয়।

[৪] শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফুলগাজীতে উপজেলা প্রশাসন আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন ও প্রণোদনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

[৫] ফুলগাজী সহকারী কমিশনার (ভুমি) সুলতানা নাসরিন কান্তা'র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, এডিসি জেনারেল সুমনী আক্তার, এডিসি সুজন চৌধুরী, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ফেনী জেলা জাসদের সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, দরবারপুর ইউপির চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, আমজাদহাটের ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু প্রমুখ।

[৬] উল্লেখ্য, ফুলগাজী উপজেলায় তালিকাভুক্ত ৯৩ জন ভিক্ষুকের মধ্যে আমজাদহাট ও জিএমহাট ইউনিয়নের নারী,পুরুষ ১০ জনকে পূনর্বাসন করা হলো। এর মধ্য দিয়ে দুই ইউনিয়ন ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হলো। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়