শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান: ১৭ কোটি মানুষের দেশে মাত্র ১৭০০ মানুষ সৎ হলে গোটা দেশ বদলে যাবে

শরিফুল হাসান: ১৭ কোটি মানুষের এই দেশে মাত্র ১৭০০ মানুষ সৎ হলে গোটা দেশ বদলে যাবে, এমন একটা কথা লিখেছিলাম গতবছর। করোনাকালে স্বাস্থ্যখাতে যতো লুটপাট-দুর্নীতি দেখলাম তাতে সেই ধারণাটিই আরও শক্ত হলো যে রাষ্ট্র না চাইলে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জড়িত না থাকলে এই দেশে কোনো দুর্নীতি হওয়া সম্ভব নয়। নথিপত্র ঘেঁটে এবং আমার নিজস্ব পর্যবেক্ষণে দেখেছি, বিশ্বব্যাংকের অর্থায়নে ইআরপিপি প্রকল্প হোক কিংবা সরকারি নানা প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি, প্রায় প্রতিটা ক্ষেত্রেই কাজ দেওয়া, চুক্তি, বিল থেকে শুরু করে সবজায়গায় যাদের রক্ষক হওয়ার কথা ছিল তারাই ভক্ষকদের সঙ্গে জড়িয়েছে। অর্থাৎ যাদের কাজ ছিল দুর্নীতি ঠেকানো তারাই এই দুর্নীতি করেছে। সে কারণেই বারবার বলি, নীতি নির্ধারকদরে সততা খুব প্রয়োজন।

গতবছর একটা লেখা পড়েছিলাম ফেসবুকে। এর সূত্র ধরে লিখেছিলাম, ১৭ কোটি মানুষের এই দেশে বেশিরভাগ লোকই দুর্নীতি করে না। কাজেই ১৭ কোটি লোকের এই দেশে শুধু ১৭০০ লোক ঠিক হলেই গোটা বাংলাদেশ বদলে যাবে। কীভাবে শুনবেন? দেখেন, বর্তমান মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনসহ মোট ৪৮ জনের মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী একা যতোই সৎ হোক পারবেন না যদি তার সঙ্গের ৪৮ জন মন্ত্রী-প্রন্ত্রী সৎ না হন। কিন্তু সত্যি সত্যিই যদি এই ৪৮ জন সৎ হতো, এর সঙ্গে ৩০০ জন সংসদ সদস্য, ৮২ জন , দুর্নীতি কমিশনের প্রধান থেকে শুরু করে শীর্ষ কয়েকজন কর্মকর্তা, অর্ধশত সরকারি প্রতিষ্ঠানের মহাপরিচালক বা প্রতিষ্ঠান প্রধানসহ মোটামুটিপাঁচশজন মানুষ তাহলে দেশ ৬০ ভাগ সৎ হয়ে যেতো। এর সঙ্গে যদি যুক্ত করেন ৬৪ জন ডিসি, ৪৯২ জন উপজেলা নির্বাহী কর্মকতা, তিন বাহিনীর প্রধান, একজন আইজিপি, ৬৪ জেলার ৬৪ জনসহ পুলিশ সুপার মর্যাদার কয়েকশ কর্মকর্তা, শ’পাঁচেক থানার ও, বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থারকর্তা, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সাতজনসহ হাইকোর্টের প্রায় একশ বিচারপতি, শ’খানেক জেলা জজ ও চীফ মেট্টোপলিটন ম্যাষ্ট্রেট, অর্ধশত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, গোটা ৫০ ব্যাংকের এমডি। মোট সংখ্যা দাঁড়াবে ১৭০০ এর মতো। ১৭ কোটি মানুষের এই দেশে এই ১৭০০ মানুষ যদি শতভাগ সৎ হন পুরো বাংলাদেশ বদলে যাবে। আপনি যেই খাতের দুর্নীতির কথাই বলেন না কেন এই ১৭০০ মানুষ ঠিক হলে সেটা বন্ধ হবেই। দেশটাও ঠিক হবে। তার মানে কোটি কোটি জণগনকে গালি দিয়ে লাভ নেই, শুধু দায়িত্বশীল ব্যক্তিরা ঠিক হলেই গোটা দেশটা বদলে যেতো। কিন্তু আদৌ কি এই ১৭০০ মানুষ ঠিক হবেন? আমার জানা নেই। কিন্তু এটা জানি এই ১৭০০ মানুষ ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে। এগিয়ে যাবে বাংলাদেশ। ফেসবুক থেকে

  • সর্বশেষ