শিরোনাম
◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেক খুনিকে দেশে এনে বিচার করতে পারবো : পররাষ্ট্রমন্ত্রী

এস এম সাব্বির : [২] ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যাদের আমরা চিহ্নিত করতে পেরেছি তাদের একজনের ব্যাপারে আমরা কিছুটা আশাবাদি। এখনো এটা আইনের মারপ্যাচে রয়েছে। এ ব্যাপারে যা করা দরকার সরকার সেই ব্যবস্থা নিয়েছে।

[৩] তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অপর যে খুনি কানাডায় পালিয়ে রয়েছে সে বিষয়ে সরকার বেশ অগ্রসর হয়েছে। তবে বাকি তিনজন কোথায় আছে বা কি নামে আছে তার সঠিক তথ্য এখনও নেই। আমরা সকল মিশনকে পত্র লিখেছি, তাদের সাথে আলাপ করেছি। যাতে আমরা পলাতক খুনিদের সনাক্ত করতে পারি।

[৪] শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

[৫] এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী বেদীতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতার্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়