শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বলিউডের বহু তারকা মাদক নেন: কঙ্গনা

মুসফিরাহ হাবীব: [২] বলিউডে অনেকেই মাদকাশক্ত। নারকোটিক্স ব্যুরো কন্ট্রোল তদন্ত করলে বলিউডের বহু অভিনেতাই জেলে যাবেন। এমনই দাবি অভিনেত্রী কঙ্গনা রানাউতের। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় ড্রাগের যোগ পাওয়ার পর থেকেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

[৩] জানা গেছে, রিয়া চক্রবর্তী ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি তিনি নিজেও ড্রাগ নিতেন। তাই নারকোটিক্স ব্যুরো কন্ট্রোল ফৌজদারি মামলা করেছে রিয়ার বিরুদ্ধে। আর তারপরই কঙ্গনা এ মন্তব্য করলেন।

[৪] কঙ্গনা একটি টুইটে লিখেছেন, “নারকোটিক্স ব্যুরো কন্ট্রোল বলিউডে ঢুকলে প্রথম সারির সব তারকা জেলে যাবেন। সবার রক্ত পরীক্ষা করলেই বিস্ফোরক তথ্য বেরিয়ে আসবে। আশা করছি স্বচ্ছ ভারত মিশনে প্রধানমন্ত্রী বলিউডের এই আবর্জনাও দূর করবেন।”

[৫] কঙ্গনা রানাউতের এ মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়েছে। সুশান্তর ঘটনা তদন্তে মাদকের এই বিষয়টি বড় ভূমিকা নিয়েছে। রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা গিয়েছে যে রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাসহ বেশ কয়েকজন ড্রাগ নিয়ে কথাবার্তা বলেছেন। এ তদন্তের উপরে ভিত্তি করেই রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে এনসিবি।

  • সর্বশেষ