শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার মে‌য়ে‌কে মার‌পি‌টের অ‌ভি‌যোগ

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও : [২] প্রয়াত বীর মুক্তিযোদ্ধার মেয়ে পুরবী রানী (৩১) কে মারপিট, হত্যা চেষ্টার অভিযোগ উ‌ঠে‌ছে।

[৩] গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হরিহরপুর গ্রামে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে পুরবী রানী ।

[৪] অভিযোগে জানা যায়, দীর্ঘদিন যাবত ছোট একটি রাস্তা নিয়ে স্থানীয় এক প্রতি‌বেশীর সাথে বিরোধ চলছিল পুরবীদের। ওই দিন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সন্তারাম সিংহের মেয়ে পুরবী রানী বাড়িতেই ছিলেন। হঠাৎ

[৫] ওই প্রতিবেশী ছেলে ও একদল দুর্বৃত্ত মি‌লে পুরবিদের বাড়িতে প্রবেশ করে পুরবীবে বেধরক পিটিয়ে গলা চিপে ধরে দুর্বৃত্তরা। এ সময় বোনকে বাঁচাতে গিয়ে আহত হয় পূরবী রাণীর ছোট ভাই নিরেন রায়ও। প‌রে পূরবী অজ্ঞান হয়ে গেলে দুর্বৃত্তরি পালিয়ে যায়।

[৬] পূরবী রাণী বলেন, আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের দেড় কাঠা জমির উপর লোভ পরে প্রতিবেশী জগদিশের। সে বিভিন্ন সময় আমাকে ধর্ষন করে লাশ গুম করে দেওয়ার হুমকিও দিয়েছিল।

[৭] এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মর্তূজা জানান, অভিযোগ পাওয়ার পর পরই উপ পরিদর্শক আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে পুরবী ও তার ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়