শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ই-পাসপোর্ট কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে শুরু, স্বাস্থ্যবিধি মেনে অধিদপ্তরে যাওয়ার আহ্বান পাসপোর্ট ডিজির

লাইজুল ইসলাম: [২] মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, আমরা ২৫ আগস্ট থেকে পরীক্ষামূলক ভাবে ই পাসপোর্ট গ্রহণ শুরু করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্বাস্থ্যবিধি মেনে সামনের মাসের প্রথম দিন থেকে ই পাসপোর্টের আবেদন গ্রহণ করবো।

[৩] তিনি বলেন, এই কার্যক্রম করতে গিয়ে আমরা বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবো। আবেদনকারীকে পাশে নিয়ে আঙ্গুলের ছাপ নিতে হয় এবং ছবি তুলতে হয়। এটা করতে গিয়ে দায়িত্বরত যে কেউ আক্রান্ত হতে পারেন।

[৪] গত ২৩ মার্চ থেকে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ বন্ধ করে দেয় অধিদপ্তর। জমে যায় প্রায় দুই লাখেরও বেশি আবেদন। এতে কিছুটা বিপাকে পরেন পাসপোর্ট আবেদনকারীরা।

[৫] আবেদনকারীদের মধ্যে ইতোমধ্যে যাদের ছবি ও হাতের ছাপ নেয়ার জন্য অ্যাপয়েনমেন্ট দেয়া হয়েছে তারা ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে অ্যাপয়েনমেন্ট করতে পারবেন। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে নতুন ও পুরাতন আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদনকারীদের জন্য ১১ সেপ্টেম্বর থেকে অনলাইনে বুকিং দেয়া শুরু করা হবে। নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য ৫০ ভাগ কোটা নির্ধারিত থাকবে।

[৬] ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমরা ধীরে ধীরে সারা দেশেই পৌছে দিবো ই পাসপোর্ট কার্যক্রম। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়