শিরোনাম
◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ◈ ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় শিশু নির্যাতনকারী সৎ মা গ্রেপ্তার

মোহাম্মদ শাহজাহান: [২] চট্টগ্রামের পটিয়ায় ব্লেড দিয়ে এঁকে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে শিশু নির্যাতনের ঘটনায় থানা পুলিশ পাষন্ড সৎ মা নিশু আকতারকে (২৫) গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের রিক্স চালক নাজিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী ।

[৩] গতকাল রাতে পুলিশ সৎ মা নিশুর বাপের বাড়ি একই এলাকা থেকে গ্রেপ্তার করে। অমানবিকভাবে শিশু নির্যাতনের ঘটনায় থানায় শিশুটির পিতা নাজিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। এর প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সৎ মাকে গ্রেপ্তার করে।

[৪] এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুর রহমান জানিয়েছেন, শিশুকে ব্লেড দিয়ে এঁকে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সৎ মা নিশুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত শিশুকে চিকিৎসার জন্য পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়