শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারীদের তুলনায় পুরুষদের ‘ইমিউনিটি’ কম বলে কোভিডে পুরুষরাই বেশি আক্রান্ত

রাশিদুল ইসলাম : [২] ‘নেচার’ সায়েন্স জার্নালের গবেষণা রিপোর্ট বলছে নারীদের তুলনায় কোভিড টিকার ডোজ পুরুষদের ক্ষেত্রে বাড়াতে হয়েছে। ষাটোর্ধ্ব পুরুষ কিংবা কমবয়সী নারীদের চেয়ে পুরুষরা কোভিডে বেশি সংক্রামিত হচ্ছেন।

[৩] ইয়েল ইউনিভার্সিটির আকিকো ইওয়াসাকি এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলছেন, নারীদের শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের সংক্রমণ হলে শরীর খুব দ্রুত তার উপযোগী প্রতিরোধ তৈরি করতে পারে।

[৪] জার্মানির হ্যামবার্গের ইউনিভার্সিটি অব মেডিক্যাল সেন্টারের গবেষক ডক্টর মার্কাস আটফেল্ড বলেছেন, পুরুষরা বেশি ভাইরাস আক্রান্ত হচ্ছেন যৌন হরমোনের প্রভাবে। স্ত্রী যৌন হরমোন ইস্ট্রোজেন এই এসিই-২ রিসেপটর প্রোটিনের উপর প্রভাব খাটাতে পারে। ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, এই রিসেপটর প্রোটিন পুরুষ ও স্ত্রীর শরীরে ভিন্ন রকম ভাবে কাজ করে। ইস্ট্রোজেন কিডনিতে এসিই-২ রিসেপটর প্রোটিনের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ভাইরাস আর এই রিসেপটরকে চিহ্নিত করতে পারে না।

[৬] জন হপকিনস ইউনিভার্সিটির গবেষকদের প্রশ্ন শুধু যৌন হরমোনই নয়, মেনোপজ হয়ে গেছে এমন নারীদের চেয়ে বয়স্ক পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন কোভিডে। ধূমপানে আসক্তি, জীবনযাপনের ধরন, পরিচ্ছন্নতা ও নেশার মাত্রা, অনেককিছুরই ফ্যাক্টর রয়েছে নারী-পুরুষ সংক্রমণ হারের এই পার্থক্যে।

[৭] টি-কোষের সক্রিয়তা নারীদের তুলনায় পুরুষদের কম। টে-কোষই শরীরের রোগ প্রতিরোধের মূল অস্ত্র। ৯০ বছরের নারীরও টি-কোষ অ্যাকটিভ হতে পারে, পুরুষদের সে সম্ভাবনা কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়