শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিটিংয়ের জন্য ম্যানচেস্টারে মেসির বাবা

ডেস্ক রিপোর্ট : বার্সা ছেড়ে কোথায় যাচ্ছেন লিওনেল মেসি? এই আলোচনায় সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে মেসির নতুন ঠিকানা হতে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

এরই মধ্যে মেসির বাবা হোর্হে মেসি ম্যানচেস্টার শহরে পা রেখেছেন সিটির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করতে।

মেসির বার্সায় না থাকতে চাওয়ার সংবাদ দেওয়া টিওয়াইসি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেসির বাবা এখন ম্যানচেস্টারে অবস্থান করছে। তিনি আলোচনা করবেন চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে।

প্রসঙ্গত, ইতিমধ্যে মধ্যে ব্লেচার রিপোর্ট ইএসপিনের বরাত দিয়ে জানিয়েছে মেসিকে আনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে ম্যানচেস্টার সিটি।

ব্লেচার রিপোর্ট জানায়, মেসিকে দীর্ঘমেয়াদে ম্যানসিটিতে থাকার জন্য চুক্তির অফার করা হবে। তিন বছর স্কাই ব্লুজদের সঙ্গে থাকার পর ম্যানসিটির মালিকের অন্য ক্লাব নিউইর্ক এফসিতে খেলবেন মেসি।

এর আগে গতকাল মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সাকে মেসি নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি আর থাকছেন না এই ক্লাবে। এরপর থেকেই আলোচনা শুরু হয় মেসির গন্তব্য নিয়ে। তার মধ্যে সবচেয়ে আলোচিত দল ম্যানসিটি।

গোল ডট কম জানিয়েছিল, ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালার সঙ্গে মেসির যোগাযোগ চলছে। নিজের সাবেক কোচের অধীনেই তার খেলতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছিল সংবাদমাধ্যমটি।

এর আগে টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে গতকাল ফুটবলের বিশ্বস্ত সংবাদমাধ্যম গোল ডটকম বার্সায় মেসির না থাকার বিষয়টি জানায়। এতে বলা হয়, মেসি ফ্যাক্সের মাধ্যমে বার্সা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ক্লাব ত্যাগ করার বিষয়টি।বিডি নিউজ, যুগান্তর

  • সর্বশেষ