শিরোনাম
◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস করলো সেনাবাহিনী

ইসমাঈল ইমু : [২] বুধবার দুপুরে উপজেলার ভিত্রিখেল হাওরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মর্টারশেলটি ধ্বংস করেন।

[৩] গত ৯ আগস্ট গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের হাবিব আহমেদ তার লেবু বাগান পরিচর্যা করতে যান। এ সময় তিনি বাগানের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন খনন করেন। খননের একপর্যায়ে তিনি তার বাগানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

[৪] খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি মর্টারশেল বলে নিশ্চিত করে। পরে মর্টারশেলটি পাহারায় সেখানে পুলিশ মোতায়েন করার পাশাপাশি এটি উদ্ধার এবং নিষ্ক্রিয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশনায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের অধিনায়ক মেজর সাবরিনা সারোয়ারের নেতৃত্বে বুধবার দুপুরে সেনাসদস্যরা মর্টারশেলটি ধ্বংস করেন।

[৫] গোয়াইনঘাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় জানান, মর্টারশেলটি উদ্ধারের পর পুলিশের হেফাজতে রাখা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মর্টারশেলটি ধ্বংসের জন্য আবেদন করা হলে আদালতের আদেশে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা তা ধ্বংস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়