শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে কোভিড ১৯ রোগী তিন হাজার ছাড়ালো

রহিদুল খান : [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৬৪টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে বুধবার এই ফলাফল প্রকাশ করা হয়।

[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, মঙ্গলবার তাদের ল্যাবে তিন জেলার মোট ২১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নেগেটিভ ফল দিয়েছে ১৪৬টি।

[৪] এদিন যশোর জেলার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪টি পজেটিভ হয়েছে। এর মধ্যে ফলোআপ আছে কিনা তা এখনো জানা যায়নি। তবে দু’একটি ফলোআপ থাকলেও যশোরে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেল।

[৫] আর মাগুরার ৫৭টি নমুনা পরীক্ষা করে ১৯টি এবং নড়াইলের ৩৮টি নমুনা পরীক্ষা করে ১১টি পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে।

[৬] পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ সকালেই সংশ্লিষ্ট তিন সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৭] স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৯৭১। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৮২৩ জন। আর মারা গেছেন ৩৭ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ