শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউটিউব চ্যানেলে ধোনির প্রশংসা করে পিসিবির রোসানলে সাকলাইন

স্পোর্টস ডেস্ক: [২] নিজের ইউটিউব চ্যানেলে ভারতের সদ্য সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খোলামেলা প্রশংসা করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। যা মোটেও ভালো চোখে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক এই ক্রিকেটারকে সতর্ক করে দিয়েছে বোর্ড।

[৩] বর্তমানে লাহোরে পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে আন্তর্জাতিক ক্রিকেটারদের ডেভেলপমেন্ট গ্রæপের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন সাকলাইন। পাকিস্তান বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থেকে ভারতের কোনো ক্রিকেটারকে প্রশংসা করা সহজভাবে নিতে পারেনি পিসিবি।

[৪] যে কারণে শুধু মৌখিক ভর্ৎসনাই নয়, পাকিস্তানি কোচদের ইউটিউব চ্যানেল ব্যবহারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে- এমন খবরই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো কোচ নিজের ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিও প্রকাশ করতে পারবে না বলে জানিয়েছে পিসিবি।

[৫] ইন্ডিয়া টুডের প্রতিবেদন মোতাবেক, বিশ্বস্ত এক সূত্র তাদের জানিয়েছে, ‘সাকলাইন ধোনির প্রশংসা করে ভিডিও আপলোড দেয়ায় তার ওপর নাখোশ পিসিবি। সেই ভিডিওতে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করেছেন, ধোনিকে যথাযথ বিদায়ী ম্যাচ না দেয়ার কারণে।’

[৬] কিন্তু পিসিবির পক্ষ থেকে আগেই সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সতর্ক করা হয়েছিল, তারা যেন ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের ব্যাপারে কোনো মন্তব্য না করে। কিন্তু সেটি অমান্যই করেছেন সাকলাইন। তাই এখন ইউটিউব চ্যানেল ব্যবহারেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

[৭] সেই সূত্র আরও জানিয়েছে, ‘বেশ কিছু কোচেরা নিজেদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল চালাচ্ছিল। তবে তাদের এখন সাফ জানিয়ে দেয়া হয়েছে, বোর্ডের চাকরি করা কেউ ইউটিউবে ভিডিও দিতে পারবে না। এমনকি মিডিয়াতে সাক্ষাৎকার দিতে চাইলেও আগে বোর্ডের অনুমতি নিতে হবে।’ - ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়