শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ পরিস্থিতিতে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠক কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ এমপি’র সভাপতিত্বে আজ বুধবার ২৬ আগষ্ট সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সুপারিশ করা হয়।

[৩] বৈঠকে কমিটি’র সদস্য মোঃ আব্দুল আজিজ, বেগম শবনম জাহান এবং সৈয়দা রাশিদা বেগম অংশগ্রহণ করেন।

[৪] বৈঠকে করোনাকালীন পরিস্থিতিতে তথ্য আপা প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

[৫] কমিটি তথ্য আপা প্রকল্পের কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কাজের অগ্রগতি বৃদ্ধির সুপারিশ করে।

[৬] বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শুরু করার লক্ষ্যে মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

[৭] কমিটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন অর্গানোগ্রাম তৈরির অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

[৮] বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও তাঁর পরিবারের সদস্যসহ, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

[৯] বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়