শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]  গণপরিবহণের ৬০% বর্ধিত ভাড়া প্রত্যাহার করুন : লেবার পার্টি

শাহানুজ্জামান টিটু : [২] দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, সরকার করোনা পরিস্থিতিতে যাত্রী স্বল্পতার কারণে গণপরিবহনে ভাড়া ৬০% বাড়ানো হলেও জনসাধারনের কাছ থেকে ১০০% বেশী ভাড়া আদায় করা হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক হওয়ায় বর্ধিত ভাড়া প্রত্যাহার ও গণপরিবহনে যাত্রী হয়রানী বন্ধ করতে হবে। পরিবহন সেক্টরে বিরাজমান চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করা সময়েরদাবী।
বুধবার যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ একথা বলেন।

[৩] লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, দেশবাসীর আপত্তি সত্ত্বেও সরকার করোনার অযুহাতে অযৌক্তিকভাবে বাস ভাড়া ৬০% বৃদ্ধি করেছিল। কিন্তু এখন বাসে যাত্রীদের জন্য ন্যূনতম স্বস্থ্যবিধি প্রতিপালনের কোন ব্যবস্থা নেই। অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে। দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে। এ অবস্থায়ও ৬০% অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের উপর জুলুম। একই পরিবারের যাত্রীদের ক্ষেত্রেও ছাড় দেয়া হচ্ছে না।

[৪] নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর দুইশতাধিক রাষ্ট্রে করোনা সংক্রমণ হয়েছে। কিন্তু কোন দেশে গণপরিবহন বা বাস ভাড়া বৃদ্ধির নজির নেই। অথচ বাংলাদেশে জনগণের কাছ থেকে অযৌক্তিকভাবে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়